কক্সবাজারে যুবকের লাশ উদ্ধার
কক্সবাজার শহর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে কলাতলী পাহাড়ি ছড়া থেকে নুরুল কবিরের (৩৫) লাশটি উদ্ধার করা হয়।
নুরুল কবির শহরের কলাতলী এলাকার আলী হোসেনের ছেলে।
সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, নুরুল তার ভাই রবিউলের বাড়িতে থাকতেন। রোববার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
দুপুরে কলাতলী পাহাড়ের ছড়ায় মৃতদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে পুলিশ।
