প্রশাসনের আশ্বাসে বরগুনায় বাস ধর্মঘট প্রত্যাহার
পুলিশ প্রশাসনের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে বরগুনায় অনির্দিস্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস মালিক ও শ্রমিকরা।
জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তÍফা কিসলু জানান, সোমবার সকাল থেকে জেলার সব রুটে স্বাভাবিক নিয়মেই বাস চলাচল শুরু হয়েছে।
গত রোববার সকাল থেকে অনির্দিস্টকালের এ ধর্মঘট ডাকে বাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ।
গত ৫ অক্টোবর শনিবার সকালে বাস চাপায় স্থানীয় আবদুল মজিদ মোল্লা (৬০) নিহত হলে বিক্ষুব্ধ জনতা তামিম পরিবহন নামের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার প্রতিবাদে এবং বাসে আগুন দেয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস মালিকদের সঙ্গে এক হয়ে রোববার সকাল থেকে ধর্মঘট শুরু করে বাস শ্রমিকরা।
বৈঠকে দাবি পূরণের আশ্বাস দেয়া হলে মালিক ও শ্রমিক সমিতির নেতারা রাতেই কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে ওসি শীলমনি চাকমা জানান।
অন্যদের মধ্যে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সগির হোসেন ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন সাবু বৈঠকে উপস্থিত ছিলেন।
