ঝিনাইদহে দুর্ঘটনায় আ. লীগ নেতার মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নসিমন উল্টে জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল বাকী (৫৫) মারা গেছেন।
শুক্রবার দুপুরে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের বেজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আব্দুল্লাহ আল বাকী (৫৫) জেলার শৈলকুপা উপজেলার জাঙ্গালীয়া গ্রামের আব্দুল বারীর ছেলে। তবে, থাকতেন ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সায়াদাতিয়া সড়কে।
বাকীর প্রতিবেশী নুরুল রহিম জানান, দুপুরে নিজের ঠিকাদারী কাজের মালামাল নিয়ে আলমসাধুযোগে কালীগঞ্জ উপজেলার এনায়েতপুর যাচ্ছিলেন বাকী।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ঘটনাটি শোনেননি বলে জানান।
তবে, ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল আহমেদ দুর্ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন।
