২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগে গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশা গ্রামে স্ত্রী ও তিন মাসের মেয়েকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 05:14 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শুক্রবার ঢাকা নগরী ও বরিশালে পৃথক অভিযান চালিয়ে খোকন হাওলাদার এবং তার ভাতিজা সোহেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে পাংশা গ্রাম থেকে সুখী আক্তার (২২) ও তার তিন মাসের মেয়ে আকলিমার জবাই করা লাশ উদ্ধার করা হয়।

বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. শহীদ উল্লাহ জানান, বরিশাল সহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আতিকুর রহমান মিয়ার নেতৃত্বে একটি টিম শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু নজরভ্যালী মার্কেটের সামনে থেকেিএ হত্যা মামলার প্রধান আসামি খোকনকে গ্রেপ্তার করে।

পরে খোকনের স্বীকারুক্তি অনুযায়ী বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশা গ্রাম থেকে সোহেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

সোহেল হত্যার সঙ্গে জড়িত বলে খোকন পুলিশকে জানিয়েছেন, বলেন শহীদ উল্লাহ।

ঘটনার পর থেকেই সুখী আক্তারের স্বামী ভ্যান চালক খোকন হাওলাদার পলাতক ছিলেন।

এ ঘটনায় সুখী আক্তারের ভাই মিন্টু হাওলাদার বিমান বন্দর থানায় খোকন হাওলাদারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।