বাগেরহাটে দুর্ঘটনায় কাভার্ড ভ্যান সহকারীর মৃত্যু
বাগেরহাটের রামপালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি কাভার্ড ভ্যানের সহকারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে মংলা-খুলনা মহাসড়কের ফয়লা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনায় মৃত যুবকের (২৫) পরিচয় জানা যায়নি।
বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আজিজুল হক বলেন, মংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা ক্যাভার্ড ভ্যানটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে।
এতে কাভার্ড ভ্যানের সামনে বসে থাকা চালকের সহকারীর মৃত্যু হয়।
