স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
নীলফামারীতে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত বাবুল হোসেন ওরফে বাঙ্গালী কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর গ্রামের বাসিন্দা। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মামলা চলাকালে এ মামলার দুই আসামির মৃত্যু হয়। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আট জনকে খালাস দেয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আল মাসুদ আলাল জানান, যৌতুকের দাবিতে ২০০২ সালের ২৩ মে স্ত্রী লাকি বেগমকে পিটিয়ে হত্যা করে বাবুল হোসেন।
পরদিন লাকির বাবা মতিউর রহমান ১১ জনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
