সাভারে আগুনে ১৮টি দোকান ভস্মিভূত
ঢাকার সাভারে একটি মাকের্টে অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি দোকান ঘর পুড়ে গেছে।
বুধবার রাত সোয়া ১১টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকার ‘মোতালেব সুপার মার্কেট’ আগুন লাগে বলে পুলিশ জানিয়েছে।
সাভার দমকল বাহিনীর স্টেশন অফিসার খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার খবর পেয়ে সাভার ও ডিইপিজেড ফায়ার সাভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রনে আনে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, আগুনে টিনসেড ওই মার্কেটটির ১৮টি দোকান ভস্মিভূত হয়েছে।
