২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্বৃত্তের হামলায় স্ত্রী খুন, স্বামী জখম

গাজীপুর সদরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ নিহত ও তার স্বামী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 01:17 AM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় মো. ফরহাদ হোসেন (৩২) ও তার স্ত্রী সেলিনা আক্তারের (২৮) ওপর হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্ত্রীর চিকিৎসা স্থানীয় বাসিন্দা মো. ফরহাদ রাতে বাড়ি ফিরছিলেন। ভবানীপুর এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দূর্বৃত্ত তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে।

ধারালো অস্ত্রের আঘাতে সেলিনার গলা কেটে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ফরহাদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে এই হামলা করা হয়েছে পুলিশ তা এখনো জানতে পারেনি বলে জানান তিনি।