নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার মুন্সীগঞ্জে
ঢাকা থেকে নিখোঁজ হেওয়ার ১০ দিন পর এক ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে মন্সিগঞ্জ পুলিশ।
শনিবার যাত্রবাড়ির ভাঙ্গারি ব্যবসায়ী রফিক পেদার (২২) লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার বট কাজল গ্রামে।
সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার আবির পাড়া গ্রামের ডোবায় একটি বস্তা ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধারের খবর পেয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে শার্ট দেখে তাকে সনাক্ত করেন পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যদের ধারণা, ব্যবসায়িক শত্রুতার কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে।
নিহত রফিকের ভায়রা ভাই বারেক ওঝা বলেন, ১৭ সেপ্টেম্বর ব্যবসায়িক কারণে ভাঙ্গারীর সন্ধানে পাশের দোকানের কয়েক জনের সঙ্গে মুন্সীগঞ্জে যান রফিক। কিন্তু ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে ১৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় তার নিখোঁজের ব্যাপারে একটি সাধাররণ ডায়েরি (জিডি) করা হয়।
বারেক আরো জানান, ভাঙ্গারি ব্যবসা নিয়ে পাশের দোকানের সঙ্গে তার ব্যবসায়িক কোন্দল ছিল।
