ফেনীতে ছিনতাইকারী আটক, পিস্তল উদ্ধার
ফেনী সদরে ছিনতাইয়ের টাকাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার লালপুল এলাকায় এ অভিযানে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাকু ও ছিনতাই করা ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক সাজ্জাদ হোসেন পারভেজ (৩৫) ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরার মুন্সীবাড়ির অশোক আলীর ছেলে।
র্যাব-৭ ফেনী আঞ্চলিক ক্যাম্পের কমান্ডর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদ পেয়ে বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলে অভিযান চালানো হয়।
সাজ্জাদ শহরের রামপুর এলাকায় দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাইয়ে জড়িত ছিল। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে, বলেন র্যাব কর্মকর্তা।
