২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত খালফান বাতাল আলী আল মানসুরি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 11:06 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

রাষ্ট্রদূত বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। সেখানে খালেদা জিয়ার সঙ্গে তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

সাক্ষাতের সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।