ভারতের ত্রিপুরায় ৮ বাংলাদেশি আটক
ভারতের ত্রিপুরায় আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
আটককৃতরা হচ্ছেন- অংশে প্রু মারমা (৩০), রাম্রাচাই মারমা (৩৪), চাথোয়াই মারমা (৩৫), আব্রেচাই মারমা (৩৮), চাথোই মারমা (৩০), মংশাথোয়াই মারমা (৪০), দাদু মারমা (৩৬) ও রেম্রাচাই মারমা (৩৬)।
রামগড়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুল কালাম আজাদ জানান, বুধবার বিকাল ৫টার দিকে গোয়েন্দা সূত্রে ৮ বাংলাদেশিকে আটকের খবর পেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়।
“বিএসএফ আটক ব্যাক্তিদের ছেড়ে দেয়ার চেষ্টা করবে বলে জানালেও তাদের সঙ্গে যোগাযোগের পর বৃহস্পতিবার পর্যন্ত আটককৃতদের ফিরিয়ে দেয়নি তারা।”
বুধবার তাদেরকে আটক করা হলেও তাদের পরিবারের পক্ষ থেকে বিজিবি বা স্থানীয় প্রশাসনের কারো কাছে কোনো অভিযোগ জানানো হয়নি বলেও জানান তিনি।
তবে কেন তারা ভারত গিয়েছেন তা জানা যায়নি।
