পরিচয় মেলেনি বাগেরহাটের শিশুটির
বাগেরহাটে এক প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শহরের দশানী এলাকায় আনুমানিক বারো-তেরো বছরের বাক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুটিকে উদ্ধার করে নিরাপদ আবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
বাগেরহাট মডেল থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) চতুর্থ শ্রেণির কর্মচারী মেহেদী হাসান শিশুটিকে পেয়ে পুলিশের কাছে দিয়ে যান।
“মেয়েটি বাক প্রতিবন্ধী হওয়ায় তার পরিচয় পাওয়া যাচ্ছে না।”
মেহেদী হাসান বলেন, “দশানী রাস্তার পাশে বসে শিশুটিকে কাঁদতে দেখে কাছে যাই। কিন্তু সে কিছু বলতে না পারায় স্থানীয় লোকজনের পরামর্শে পুলিশের কাছে দিয়ে আসি।”
