লোডশেডিংয়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে অবরোধ
লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বুধবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল করেছে এলাকাবাসী।
এছাড়া সদর উপজেলায় ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে মান্দারী, বটতলী, চরচামিতা, বটতলি, জকসিন বাজার, ভবানীগঞ্জ এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ারে জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রায়পুর বাসটার্মিনাল এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। দূরপাল্লার যানবাহনও চলাচল করেনি।
তবে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বলেন, প্রত্যেকটি স্পটে অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
তিনি বলেন, গোটা জেলায় ৩৫ মেগাওয়াট বিদ্যুত চাহিদার বিপরীতে সরবরাহ ৬/৭ মেগাওয়াট। এ দিয়ে কীভাবে গ্রাহকের চাহিদা মেটানো সম্ভব?
