২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে চা শ্রমিকদের সংঘর্ষে আহত ১৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই চা বাগানে দুদল শ্রমিকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার বিকালে এ সংঘর্ষ চলাকালে বাগানের শ্রমিক কলোনির ১১টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুস্প কুমার কানু জানান, পূর্ব বিরোধের জেরে বিকালে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি মীমাংসায় পুলিশ প্রশাসনকে নিয়ে বৈঠকে বসেছেন বলে জানান তিনি।

অঅহতদের মধ্যে চারজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এরা হলেন ধলই চা বাগানের মধুসুদন, পাত্রকলা চা বাগানের সুধা বিজয়, আইয়ুব ও সাইয়ুব। অন্যরা চা বাগান ডিসপেনসারিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।