সিরাজগঞ্জে বাসচাপায় সাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের সদর উপজেলায় বাসচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের মুলিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদুল ইসলাম (৩৫) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ববাঐতারা গ্রামের হায়দার আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান জানান, হামিদুল বাইসাইকেল নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় কুষ্টিয়াগামী এসবি সুপার ডিলাক্স নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরই চালকসহ বাসটি আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
