সুন্দরবন রক্ষার দাবিতে মানববন্ধন
বাগেরহাটের রামপালে সুন্দরবনের অদূরে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
রোববার বেলা সাড়ে ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন শেষে সংগঠনের জেলা সভাপতি জয় বিশ্বাসের সভাপতিত্বে একটি সমাবেশ হয়।
সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন, রফিকুজ্জামান ফরিদ, সুদেব চক্রবর্তী প্রমুখ।
বক্তরা সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস উল্লেখ করে বলেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। ফলে সিডর আইলার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোবাবেলা করা সম্ভব হবে না।
সেইসঙ্গে আগামী ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে অনুষ্ঠেয় লং মার্চ সফল করার আহ্বান জানান তারা।
