২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে খুন করে অটোরিকশা চুরি

রাজধানীর কাফরুল এলাকা থেকে চালককে খুন করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 10:07 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

ওই চালকের নাম শরীফুল ইসলাম (৩২)।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কাফরুল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

কাফরুল থানার এসআই প্রেমদাস রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর সেকশন ১৩ নম্বর রোডের ৩২৯ নম্বর বাড়ির সামনে শরীফুলের রক্তাক্ত দেহ পড়ে ছিল। তার বুকে, পিঠে, ঘাড়ে অসংখ্য ছুরির আঘাত ছিল।

তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সকালে ঢাকা মেডিকেল কলেজে এসে তার স্বজনরা লাশ সনাক্ত করেন।

ময়নাতদন্ত শেষে শনিবার বিকাল ৬টায় শরীফুলের ভায়রা শফিকুল ইসলাম লাশ নিয়ে যান বলেও জানান পুলিশ কর্মকর্তা প্রেমদাস।

এ ঘটনায় কাফরুল থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়েছে।

পুলিশের ধারণা, আটোরিকশা চোর চক্রের সদস্যরা শরীফুল ইসলাম কুপিয়ে হত্যা করে তার রিকশাটি নিয়ে গেছে।

নিহতের গ্রামের বাড়ি ঠাকুরগা জেলার জামালপুর গ্রামে।