২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সিনেট নির্বাচনে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহে আনন্দ মোহন সরকারি কলেজ কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 08:36 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শনিবার দুপুর দেড়টায় কলেজের ভোট কেন্দ্রের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন জাতীয়তাবাদী পরিষদের নেতারা।

সম্মেলনে প্রতিনিধি পদপ্রার্থী জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এস এম আসাদুজ্জামান রিপন বলেন, “আনন্দ মোহন কলেজ কেন্দ্রে ১৩০২ জন  ভোটারের মধ্যে ৬৮৭ জন ভোটার কার্ড না পাওয়ায় ভোট দিতে পারেনি।

“সরকারপন্থীদের নামে ডুপ্লিকেট কার্ড ইস্যু করা হলেও অন্য ভোটারদের ডুপ্লিকেট কার্ড ইস্যু করা হয়নি,” অভিযোগ তার।

প্রতিনিধি পদপ্রার্থী মো. হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অনিয়ম বন্ধ করা না হলে আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় পরিচিতি সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। 

এ সময় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান সেলিম ভূইয়া এবং বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।