আওয়ামী লীগ বলেই সম্ভব: জয়
রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ থাকার কারণেই কাদের মোল্লার ফাঁসির রায় শোনানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
এর বিরুদ্ধে দুই পক্ষই আপিল করলে আসামি পক্ষের আপিল আবেদন খারিজ করে দিয়ে প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে মঙ্গলবার কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ দেয় আপিল বিভাগ।
