২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের সঙ্গে প্রার্থী হতে চান মিলন

নির্বাচনে সজীব ওয়াজেদ জয়ের বিপক্ষে প্রার্থী হয়ে জনপ্রিয়তা যাচাই করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 07:15 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের আদালতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর ছেলে জয় যেখানে নির্বাচন করবেন সেখানেই প্রার্থী হবেন তিনি।

এর মাধ্যমে জনপ্রিয়তার মাপকাঠিতে জয়ের চেয়ে এগিয়ে থাকবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

জয়ের পক্ষ থেকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ঘোষণা আসেনি।

চাঁদাবাজি ও ছিনতাই মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এহসানুল হক মিলন।

২০১০ সালের ২৬ এপ্রিল কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. আলমগীর হোসেন পাটওয়ারী তার বিরুদ্ধে এই মামলা করেন।

মিলনের বিরুদ্ধে চাঁদপুরে ৩১টি মামলা রয়েছে।

২০১০ সালের ১৪ মার্চ গ্রেপ্তার হওয়ার পর প্রায় দেড় বছর কারাবাস শেষে পরের বছর ৫ জুন মুক্তি পান তিনি।