২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অজ্ঞাত যুবকের লাশ

সাভারের আশুলিয়ার একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০)  লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার দুপুরে পুলিশ রাঙ্গামাটি এলাকার বুড়ির বিল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে (ঢামেক) পাঠিয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুড়ির বিলে অর্ধগলিত একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশটি তিন-চার দিন আগের। মৃতের পরনে শুধু লুঙ্গি ছিল। লাশটি পঁচে গলে যাওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।