বগুড়ায় ৩ প্লাটুন বিজিবি
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বগুড়ায় তিন প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বিজিবির দলটি বগুড়ায় পৌঁছে বলে পুলিশ জানিয়েছে।
বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, কাদের মোল্লার আপিলের রায়ের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনিত হতে পারে আশঙ্কায় বগুড়ায় তিন প্লাটুন বিজিবি আনা হয়েছে। তারা বগুড়া সার্কিট হাউজে অবস্থান করছে।
প্রয়োজনে তাদের টহলে পাঠানো হবে বলে জানান তিনি।
