২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে যৌনপল্লীতে হামলার ক্ষতিপূরণ চেয়ে মামলা

মাদারীপুরে যৌনপল্লীতে হামলার ঘটনায় ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন বাড়ির মালিক পরিমল সরকার।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 11:55 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

সোমবার বিকালে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে দায়ের করা মামলায় বণিক সমিতির সাধারণ সম্পাদক, এসলাহে কওম পরিষদের নেতৃবৃন্দসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিনশ’ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস জেলার গোয়েন্দা বিভাগের ওসিকে ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছেন।

হাই কোর্টের নির্দেশ উপেক্ষা করে গত ২৭ অগাস্ট মাদারীপুর শহরের যৌনপল্লীতে এসলাহে কম পরিষদের ব্যানারে হামলা চালিয়ে যোনিকর্মীদের উৎখাত করা হয়, ভাংচুর করা হয় পল্লীর ঘরগুলো।

মামলায় বাদী পক্ষের আইনজীবী রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূইয়া, এসলাহে কওম যুব পরিষদের সভাপতি গোলাম আজম ইরাদ, এসলাহে কওম পরিষদের নেতা জামাল উদ্দিনের নেতৃত্বে ওই হামলায় পরিমলের ৩০টি ঘর এবং পল্লীর ভেতরে থাকা কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার ভাংচুর হয়।

মামলার প্রতিক্রিয়া জানতে চাইলে মিলন ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি খবরটি শুনেছি। বিস্তারিত জেনে পরে এ বিষয়ে মন্তব্য করব।”

পুরনো খবর:

মাদারীপুরে যৌনপল্লী উচ্ছেদে উদ্বেগ মানবাধিকার কমিশনের