এমএলএম অধ্যাদেশকে আইন করতে চূড়ান্ত অনুমোদন
অধ্যাদেশকে আইনে পরিণত করতে ‘মাল্টি-লেভেল মার্কেটিং(এমএলএম) কাযক্রম (নিয়ন্ত্রণ) আইন,২০১৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, গত ২ সেপ্টেম্বর এ অধ্যাদেশ জারি করা হয়েছিল, এ অধ্যাদেশকে আইনে পরিণত করতেই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) নিয়ন্ত্রণ অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়।
অধ্যাদেশ থেকে আইনে পরিবর্তন করতে কোনো পরিবর্তন আনা হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
অধ্যাদেশে কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম চালাতে পারবেন না।
মাল্টি লেভেল মার্কেটিং কাযক্রম পরিচালনার জন্য লাইসেন্স দেয়ার একক এখতিয়ার থাকবে সরকারের এবং লাইসেন্সের জন্য সরকারের নিকট নির্ধারিত পদ্ধতি ও ফরমে আবেদন করতে হবে।
সরকারের পূর্বানুমতি ছাড়া কোন লাইসেন্স বা এর অধীন অর্জিত স্বত্ব সম্পূর্ন বা আংশিকভাবে হস্তান্তরযোগ্য হবে না।
কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করলে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পযন্ত অর্ধদণ্ডে দণ্ডিত হবেন।
এই অধ্যাদেশের অধীন অপরাধগুলো আমলযোগ্য ও অজামিনযোগ্য হবে।
এশিয়ান রিইন্সুরেন্স কর্পোরেশন আইন খসড়ার অনুমোদন
বীমা শিল্প হ্রাসে ঝূকি হ্রাস ও রিইন্সুরেন্স ব্যবস্থানে আইনে পরিণত করতে ‘এশিয়ান রিইন্সুরেন্স কর্পোরেশন আইন,২০১৩’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সামরিক সরকারের সময়ে ‘এশিয়ান রিইন্সুরেন্স কর্পোরেশন অর্ডিনেন্স ১৯৭৮’ আইনে পরিনত করতেই এ উদ্যেগ বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
সামরিক শাসনের সময় প্রণীত এই অধ্যাদেশ আইনে পরিণত করতে আইনের খসড়ার অনুমোদনে তেমন পরিবর্তন করা হয়নি বলেও জানান মোশাররাফ হোসাইন।
