২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যার বিচার চেয়ে ঢাবি শিক্ষকদের বিবৃতি

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দ্রুত বিচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 06:34 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

সোমবার দুপুরে এ বিবৃতিতে ঘটনার ছয় মাস পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধীরা ধরা না পরায় উদ্বেগ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ৫৪ শিক্ষক।

গত ৮ মার্চ নিখোঁজের দুদিন পর নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বীর ছেলে ত্বকীর লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদীর একটি খাল থেকে।

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী,  সৈয়দ আনোয়ার হোসেন,  সৈয়দ মনজুরুল ইসলাম, শাহাদাৎ হোসাইন, মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, এস এম হাফিজুর রহমান, ভীষ্মদেব চৌধুরী, এম এম আকাশ,  আতাউর রহমান, রোকেয়া সুলতানা,  নিসার হোসেন,  সাইফুর রশীদ,  মিজানুর রহমান, এ এম এম আরিফ বিল্লাহ প্রমুখ।