বরিশালে দুই ব্যক্তির আত্মহত্যা
বরিশাল নগরীর পৃথক স্থানে এক যুবক ও অপর এক নারী আত্মহত্যা করছেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার নগরীর কালিজিরা এলাকায় আব্দুল হক গাজীর স্ত্রী রহিমা বেগম (৪০) ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া বেলতলা এলাকার রুহুল আমীনের ছেলে আরিফ হোসেন (২৫) বিষপানে মারা যান।
কোতয়ালী মডেল থানার এসআই গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানসিক রোগে আক্রান্ত রহিমা ঘরের আড়ার সঙ্গে ফাঁসী দিয়েছেন। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে দুপুরে বিষ পান করে আরিফ। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এসব ঘটনায় কোতয়ালী মডেল থানা ও কাউনিয়া থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।
