২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারী ও শিশুসহ আটক ২১

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

শুক্রবার সন্ধ্যায় পুটখালী সীমান্ত থেকে আটকদের মধ্যে সাতজন পুরুষ, এগারজন নারী এবং তিনটি শিশু রয়েছে। তাদের বাড়ি মাদারীপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। 

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

তাদের সঙ্গে থাকা দালাল বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় বলে জানান তিনি।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানান থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ।