ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় জামায়াতকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে পুলিশ হত্যা মামলায় এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মান্দারবাড়িয়া গ্রাম থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।
হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩ মার্চ জামায়াতকর্মীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত ও অপর ১৫ জন আহত হন।
গ্রেপ্তার রাজ্জাক এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি।
পুলিশ আরো জানায়, জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর ওই দিন কয়েক হাজার জমায়াত-শিবির নেতাকর্মী হরিণাকুণ্ডু উপজেলা পরিষদে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ কনস্টেবল ওমর ফারুককে কুপিয়ে হত্যা করে তারা।
