২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 07:25 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বুধবার আসামির উপস্থিতিতে এ রায় দেন বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মতিয়ার রহমান।

একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত বেবি বেগম (৪০) নগরীর নতুন বাজার ডায়মন্ড গলির বাসিন্দা আমিনুল ইসলাম হারুনের স্ত্রী।

মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, ২০০৯ সালের ২৬ অগাস্ট বেবি বেগমের বাসায় যৌথ অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় তার বাসায় থাকা একটি আলমিরা থেকে ৩৫টি বোতলসহ পৌনে ৪ লিটার ফেন্সিডিল উদ্ধার করে এবং তাকে আটক করে।

এ ঘটনায় ওই দিনই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল সার্কেলের পরিদর্শক ইউসুফ আলী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন।