২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গী রেল স্টেশন এলাকা মঙ্গলবার সকালে ট্রেনে কাটা এক অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 02:37 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরনে লাল, নীল ও সাদা প্রিন্টের ম্যাক্সি ও লাল-নীল রংয়ের ওড়না ছিল।

রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির এসআই মো. ওবায়দুর রহমান খান জানান, ভোরে টঙ্গী ওভার ব্রিজের একশ’ গজ দক্ষিণে ট্রেনে কাটা পড়ে ওই নারীর (৪২) মৃত্যু হয়।

তার মাথা থেঁতলে গেছে। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নও রয়েছে তার।