২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সলঙ্গায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত পাঁচজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের বুড়িবাড়ি সেতুর কাছে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দুরুল হুদা জানান, বগুড়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক আরোহীর মৃত্যু হয়। আহত হয় আরো ৫ জন।

নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে। আহতদের বগুড়া ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।