২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ভেজালের দায়ে আচার কারখানার মালিকের সাজা

কক্সবাজারের একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল আচার ও আচার তৈরির উপকরণসহ কারখানার মালিককে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 08:10 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

রোববার বিকালে শহরের বাহারছড়া এলাকা থেকে কারখানা মালিক মো. নুরুচ্ছফাকে (২৭) আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

নুরুচ্ছফা চট্টগ্রামের লোহাগড়ার কবির আহমদের ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বলেন, পর্যটককে টার্গেট করে কক্সবাজার শহরে একটি চক্র ভেজাল আচার তৈরি করে বাজারজাত করে আসছে।

“অস্বাস্থ্যকর এসব আচার তৈরির খবর পেয়ে বাহারছড়া এলাকার হারুনের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল আচার ও আচার তৈরির উপকরণসহ মালিককে আটক করা হয়েছে।”

তাকে আটকের পর কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোবারক হোসেন ঘটনাস্থলে যান।

তিনি ভ্রাম্যমাণ আদালতে আচার কারখানার মালিককে ৬ মাসের কারাদণ্ড এবং ১০ হাজার জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেন।