২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে দুই ব্যবসায়ীকে আহত করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 04:44 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

আহতরা হলেন- গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সহ-সভাপতি মো. এমারত হোসেন (৫০) ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী (৬০)।

তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি আব্দুস সোবাহান জানান, শনিবার রাত ১১টার দিকে আড়ৎ থেকে বাড়ি ফেরার পথে চান্দনা হাইস্কুলের দক্ষিণ পাশের গেইটের সামনে সন্ত্রাসীরা চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে।

প্রথমে তাদের গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ব্যবসায়ী নেতা।