২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে মালয়েশিয়াগামী ১৮ জন আটক

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার আগে কক্সবাজারের টেকনাফ থেকে ১৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 02:07 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার নাফ নদীর মোহনা থেকে এদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক শফিকুর রহমান জানান, বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। আটকরা জিজ্ঞাসাবাদে দালালের নাম প্রকাশ করেছে।

মো. ফয়েজ আহম্মেদ (৩২) নামের ওই দালালকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়েরের পর আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

ফয়েজ টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার আবদুর রহমানের ছেলে।

আটকরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মো. ইমরান (১৯), মো. নূর ইসলাম (১৯), মো. নূরুল আলম (২০), মো. খাইরুল বশর (১৮), নাইট্যংপাড়ার মো. সোহেল (১৮), মো. ওবাইদুল হক (২০), রামু উপজেলার গর্জনীয়ার মো. নূরুল আফসার (২২), কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকার মো. আবুল হোসেন (১৯), টেকনাফের নয়াপাড়ার মো. আহম্মেদ (১৯), বাহারছড়া ইউনিয়নের মো. হামিদুল্লাহ (২২), উখিয়ার পালংখালীর মো. নাজিমুদ্দীন (৩০), কুতুপালংয়ের মো. তপুর মিয়া (২৫), টেকনাফের নাইগংখালীর মো. আলম (২১), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকতালা নতুনপাড়ার মো. আলীম শেখ (১৯), চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার মো. আব্দুর রহিম (৩৪), সাতকানিয়ার রুপন কর্মকার (৩২), সিলেটের কানাইঘাট উপজেলার মো. নাজিম (২২), গোয়াইন ঘাট উপজেলার আনোয়ার হোসেন (২০)।