২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে জঙ্গি সন্দেহে আটক ৬

যশোরে জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে চার নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 10:21 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার বিকালে শহরের পুলিশ লাইন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মেহেরপুরের নতুন দরবেশপাড়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী সোনিয়া (২৪), কল্যাণপুর এলাকার আতিকুলের স্ত্রী আরিফা (২৬), ঝিনাইদহের গোপালপুর গ্রামের আতাউস সামাদের স্ত্রী জাহানারা বেগম (৫০), আতিয়ার রহমানের স্ত্রী জাহানারা খাতুন (৪২), আতিয়ার রহমানের ছেলে নূরে আলম (২২) ও মেহেরপুরের কানাইপুর এলাকার কদম আলীর ছেলে আনিসুজ্জামান (৪০)।

যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শারমিন সুলতানা জানান, আটক ৬ জন শহরের পুলিশ লাইন এলাকার একটি বাড়িতে গোপন বৈঠক করছিল।

এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ওই ৬ জনকে আটক করে পুলিশে খবর দেন। তাদের কাছ থেকে জিহাদি বই, পত্রিকাসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।