নারায়ণগঞ্জে আগুন আতঙ্কে নামতে গিয়ে আহত ২০
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে রপ্তানিমূখী একটি পোশাক কারখানায় আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে নামার সময় ২০ শ্রমিক আহত হয়েছে।
সোমবার বিকালে ফ্যাশন সিটি নামের ওই কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে।
দমকল বাহিনীর ৪টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিভিশনের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক বলে জানান এই দমকলকর্মী।
