২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিপদসীমার উপরে পদ্মার পানি

রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 07:25 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

সোমবার সন্ধ্যায় পদ্মার পানি বিপদসীমা ১৮ দশমিক ৫ সেন্টিমিটার অতিক্রম করে গেছে বলে জানান রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ।

তিনি বলেন, রোববার সন্ধ্যায় পদ্মার পানি বিপদসীমা থেকে চার সেন্টিমিটার নিচে অবস্থান করছিল।

সোমবার সকালে তা ১৮ দশমিক ৪৮ সেন্টিমিটারে গিয়ে দাঁড়ায়।

দীর্ঘ ১০ বছর পর পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করছে বলে জানান পাউবো কর্মকর্তা।

তিনি আরো জানান, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে রাজশাহীর গোদাগাড়ী, পবা, চারঘাট ও বাঘা এলাকার শত শত বিঘা জমি।

“রোববার রাতে রাজশাহী মহানগরীর জিয়া নগর এলাকার শহর রক্ষা বাঁধের ভিতরের অংশের প্রটেকশন বাঁধ ভেঙ্গে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চারশ পরিবার শহর রক্ষা বাঁধে অবস্থান নিয়েছে।”