২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় বিএনপির ১২শ’ নেতাকর্মীর নামে মামলা

বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির প্রায় সাড়ে ১২শ’ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সরকারি কাজে বাধাদান এবং নাশকতার অভিযোগে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বাদী হয়ে রোববার রাতে মামলাটি দায়ের করেন।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে রোববার উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সভাপতি এম আকবার আলী এবং সাধারণ সম্পাদক এ কে আজাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ, মারপিট, গোলাগুলি, হাতবোমা বিস্ফোরণ, দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় দায়িত্ব পালনকালে তিন পুলিশ সদস্যও আহত হন।