২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আদিবাসী জাতীয় কোয়ালিশনের মানববন্ধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ বাংলাদেশের সংবিধানে আদিবাসী সংক্রান্ত আন্তর্জাতিক বিষয়াদি অন্তর্ভুক্তের দাবিতে খাগড়াছড়িতে মানবন্ধন ও সমাবেশ করেছে আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার সকালে জেলা শহরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নমিতা চাকমা।

এতে সংহতি বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, অধ্যাপক মধুমঙ্গল চাকমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা, বিএমএসসি’র চাইথোয়াই মারমা এবং সমাজকর্মী জগদীশ ত্রিপুরা।

সমাবেশে বক্তারা দেশে বসবাসরত আদিবাসীদের অস্তিত্ব সংবিধানে সম্মানজনকভাবে অন্তর্ভুক্ত, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাসহ আদিবাসী শিশুদের অধিকার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, দেশের উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আদিবাসীদের অংশীদারিত্ব নিশ্চিত এবং প্রথাগত ভূমি অধিকার নিশ্চিতের দাবি জানান।