২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে বোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার সকালে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হাতবোমাটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি বজলুর রশিদ জানান, সোয়া ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে একটি তাজা হাতবোমা দেখতে পেয়ে কর্মচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ককটেলটি উদ্ধার করে।

তিনি ধারণা করছেন শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য কলেজ ক্যাম্পাসে হাতবোমাটি ফেলে রাখা হতে পারে।