২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবির ছাত্রবাসে তল্লাশি, আটক ৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দুদল ছাত্রের সংঘর্ষের পর রোববার রাতে ভাষাশহীদ আব্দুস সালাম ছাত্রাবাসে তল্লাশি চালানো হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 01:12 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

এ সময় ৯ শিক্ষার্থীকে আটক এবং বেশকিছু ধারালো অস্ত্র, রড ও লাঠিসোটা উদ্ধার করে পুলিশ।

এর আগে বিকালে ক্যাম্পাসের প্রধান ফটকে দুদল ছাত্রের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ভাষা শহীদ আবদুস সালম হলে ব্যাপক ভাংচুর করা হয়।

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, রাতে ছাত্রদের হলে তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র ও রড উদ্ধার করা হয়। এরপর ক্যাম্পাস থেকে নয় ছাত্রকে অটক করা হয়েছে।

ক্যাম্পাসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলেও ওসি জানান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আরো জানান, সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকে ফলিত রসায়ন ও ফুড টেকনোলোজি বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাস চালুর দাবিতে অনশন কর্মসূচি পালন করছিলেন।

এ সময় দুদল শিক্ষার্থীর মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয় এবং তা বিকাল ৫টা পর্যন্ত চলে। এতে অন্তত ৩০ জন আহত হয়।

আহতদের মধ্যে শাকিব, রেদওয়ান, জিলান, সুমীত বড়ুয়া, আবদুর রহমান, সাদ্দাম, পিয়াস, তাজ, রাসেল, শিমুল, ফারুক, ইমরান ও মাসরুককে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।