চট্টগ্রামের চাকরি খোঁজার নতুন ওয়েবসাইট চালু
চাকরি খোঁজার জন্য নতুন একটি ওয়েবসাইট চালু করেছেন চট্টগ্রামের কয়েকজন তরুণ উদ্যোক্তা।
রোববার দুপুরে নগরীর একটি হোটেলে দেশজবস ডটকম নামের নতুন ওয়েবসাইটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ওয়েবসাইটের অন্যতম উদ্যেক্তা এস এম জাকির হোসেন জানান, দেশজবসের ওয়েবসাইটে চাকরি প্রার্থীরা বিনামূল্যে জীবন বৃত্তান্ত ও চাকরির আবেদন জমা দিতে পারবে।
প্রতিমাসে একবার চাকরি প্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণও দেয়া হবে বলে জানান তিনি।
পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান দেশজবসের ওয়েবসাইটে চাকরি সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে।
নির্দিষ্ট অর্থের বিনিময়ে একুশ, বিজয়, স্বাধীনতা ও একাত্তর নামে চারটি প্যাকেজের অধীনে এ সুবিধা নিতে পারবেন তারা।
জাকির হোসেন বলেন, প্রতি বছর প্রায় ২০ লাখ লোক দেশের কর্ম বাজারে আসে। কিন্তু দেশে ও বিদেশে মোট দশ লাখ লোক কাজ পায়। বাকিরা বেকার থাকে।
“এই জনশক্তিকে মানবসম্পদে পরিণত করে কর্মবাজারে প্রবেশ করানোর লক্ষ্য নিয়ে দেশজবসের যাত্রা শুরু হলো।”
দেশজবসের আর উদ্যোক্তারা হলেন- সাব্বির আহমদ, জিয়াউল হক মুনিম, ইফতেখার আহমেদ ও মো. মুসা।
‘দ্য অনলাইন জব ফেয়ার’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা দেশজবস চলতি বছরের জুনে অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক মো. গোলাম রসূল, পিএইচপি গ্রুপের নির্বাহী পরিচালক আহমেদ শিপার উদ্দিন ও চট্টগ্রাম এইচআর ফোরামের সম্পাদক মোহাম্মদ আলমগীর।
