২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় কৃষককে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা সদরে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 07:09 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

রোববার দুপুর ১২টায় সদর উপজেলার বকচরা গ্রামের একটি মাঠ থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল খালেক (৪০) ওই গ্রামের খোশলাল সরদারের ছেলে।

খালেককে শনিবার রাতের কোন এক সময় হত্যা করে মাঠের একটি শ্যালোমেশিন ঘরে লাশ ফেলে রেখে যায় বলে জানান সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

“নিহতের শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে।”

লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস