২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১৯ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার নাজিরপাড়া এলাকায় নাফনদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবির টহল দল অভিযানে গেলে পাচারকারীরা পালিয়ে যায়। এসময় ১৮ হাজার ৯৩০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জিয়াউল রহমান (৩২) নামে একজনকে পলাতক আসামি দেখিয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

জিয়াউল রহমান টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মোহাম্মদ ইসলামের ছেলে বলে বিজিবি কর্মকর্তা জানান।