হাতিয়ায় পিটুনিতে ৩ ‘জলদস্যু’ নিহত
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জলদস্যু সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
শুক্রবার বিকালে নলের চর এলাকায় এ ঘটনায় নিহতরা হলেন ফারুক কমান্ডার, নুরুদ্দিন (৩৩) ও কালু (৩২)। এদের মধ্যে ফারুক জলদস্যুদের একটি বাহিনীর প্রধান বলে পুলিশ জানিয়েছে।
হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, নলের চর ইউনিয়নের পাতার চরে ফারুকের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে স্থানীয়রা এ তিনজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, জলদস্যুবাহিনী প্রধান ফারুকের বিরুদ্ধে হাতিয়া ও সুবর্ণচর থানায় হত্যা, অপহরণ, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে অন্তত ২০টি মামলা রয়েছে।
