২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘রামপালে বিদ্যুৎ কেন্দ্র নয়’

বাগেরহাটের রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 08:32 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

শুক্রবার বিকাল ৪টায় শহরের চাষাঢ়া শহীদ মিনারে এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে।

দলের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।

বক্তারা বলেন, জীববৈচিত্র্যের জন্য সুন্দরবনকে ১৯৯৭ সালের ৭ ডিসেম্বর ইউনেস্কো ‘ওয়াল্ড হেরিটেজ সাইট’ ঘোষণা করেছে। অথচ সরকার এটিকে ধ্বংস করার জন্য সেখানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। 

অবিলম্বে এ কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করার দাবি জানান বক্তারা।