২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চল বিচ্ছিন্ন

নাটোরে দ্রুতযান এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা ও খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 03:41 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

নাটোরের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি নাটোর স্টেশন অতিক্রম করার পর ইয়াছিনপুর এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজশাহী ছাড়া উত্তারঞ্চলের  অন্য জেলাগুলোর সঙ্গে ঢাকা ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অশোক চক্রবর্তী জানান, লাইনচ্যুত বগি সরিয়ে নিতে ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

এদিকে লাইন বন্ধ থাকায় রূপসা ও রংপুর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে,  দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

কখন আবার ট্রেন চলাচল শুরু হবে সে বিষয়ে কোনো আভাস দিতে পারেননি রেল কর্মকর্তারা।