২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডাকাতির চেষ্টার’ সময় ৩ স্কুলছাত্র গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ‘ডাকাতির প্রস্তুতির’ সময় তিন স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 05:59 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বুধবার রাতে উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন-  নাদের শেখ (১৫), আরিফুল ইসলাম (১৬) ও জনি মণ্ডল (১৬)।

জনি সদর উপজেলার বাবুপুর কসিমউদ্দিন বিদ্যাপীঠ এবং নাদের ও আরিফুল চন্দনী টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. সামসু (২২), রাজীব (১৮) এবং রেজাউল (১৯) পালিয়ে যায়।

এদের সবার বাড়ি চন্দনী ইউনিয়নের খালিয়াবাড়ী গ্রামে।

রাজবাড়ী সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিরণ জানান, মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে রাত প্রায় ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি কালো কাপড়ের মুখোশ, দুটি গামছা, দুটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় গান্ধিমারা হাইওয়ে থানার এসআই শফিকুল আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।