গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার উপজেলা সদরের রংপুর-ঢাকা মহাসড়কে সরকার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন (১৫) উপজেলা সদরের গৃধারীপুর এলাকার এমদাদুল হকের ছেলে।
আহত নাজমুল ইসলামকে (১৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ি থানার ওসি রেজাউল করিম জানান, সাজ্জাদ ও নাজমুল ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে ফিরছিল। পথে বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ মারা যায়।
